শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় মুক্তিযুদ্ধভিত্তিক শতাধিক নাটক নিয়ে ১৩ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’ শুরু হচ্ছে। আগামী ২ জুলাই সোমবার বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের উদ্বোধন করবেন। উৎসব চলবে ১৪ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত জানান একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে ১০১টি দল অংশ নেবে। উৎসবে দেশের প্রতিটি জেলার কলেজ পর্যায়ে নির্মিত নাটকসমূহ, নির্বাচিত ১০টি জেলা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যভুক্ত বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করছে।