শুরু হচ্ছে যাত্রাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী যাত্রাশিল্প চর্চার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালার আলোকে একাডেমি এ পর্যন্ত ৮৮টি যাত্রাদলকে নিবন্ধন দিয়েছে। নিবন্ধন পাওয়া দলগুলোর মধ্যে লেভেল দল, গীতিনাট্য দল ছাড়াও বেশ কিছু শৌখিন দলও রয়েছে। আর এসব দলের শিল্পীদের নিয়ে আট দিনের একটি যাত্রাবিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় কর্মশালা চলবে ১৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। কর্মশালায় অংশ নিতে এরই মধ্যে সব যাত্রাদলের মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। কর্মশালায় যাত্রাদলের নৃত্যশিল্পীদের জন্যও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সঙ্গে নৃত্যের পোশাক, মেকআপ ও অর্থবহ মুদ্রা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।