শুরু হচ্ছে রেদওয়ান রনির চোরাবালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্য পরিচালক রেদওয়ান রনি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন মাস ছয়েক আগে। ছবির নাম ‘চোরাবালি’। গত ২ মে তিনি চলচ্চিত্র পরিচালক সমিতিতে তাঁর ছবির নাম নিবন্ধনও করিয়ে ছিলেন। ছবিটির শুটিং শুরু উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ শুক্রবার এক মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছবির শিল্পীদের ব্যাপারে রনি বলেন, আপাতত হুমায়ুন ফরীদিকে চূড়ান্ত করা হয়েছে। ছবিতে তাঁকে একজন সন্ত্রাসীদের গডফাদার হিসেবে দেখানো হবে। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে পরে জানানো হবে। অনেকের সঙ্গে আলোচনা হয়েছে।রনি আরও বলেন, ‘আমার প্রথম ছবির গল্প অ্যাকশন ধাঁচের। গল্পটা হচ্ছে অন্ধকার জগতের কিছু মানুষের জীবন এবং সাহসী সাংবাদিকের ভূমিকা নিয়ে। এ মাসেই ছবির শুটিং শুরু হবে।’ছবির চিত্রগ্রহণ করবেন রাশেদ জামান। ছবির গানে কণ্ঠ দেবেন হাবিব, ন্যান্সিসহ আরও অনেকে।