শুরু হচ্ছে শিশুতোষ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মঙ্গলবার থেকে শিশু একাডেমীতে শুরু হচ্ছে নয় দিনের শিশুতোষ বইমেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায়। এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
মেলা উপলক্ষে গতকাল রোববার একাডেমীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজসহ একাডেমীর কর্মকর্তারাসহ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি বক্তব্য দেন। আয়োজকেরা জানান, মেলায় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলামঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বেলা তিনটা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।