শুরু হচ্ছে হুমায়ূন আহমেদের একলা পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক নাটক। নাম ‘একলা পাখি’। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। নাটকের গল্পটা হচ্ছে, একজন পরোপকারী মানুষের নানা স্বপ্ন নিয়ে। ধারাবাহিকটিতে দেখা যাবে, মাহফুজ (মীর সাব্বির) গ্রামের একজন পরোপকারী লোক। স্বপ্ন তাঁর নাটক তৈরির। এ জন্য তিনি সব ঠিকঠাকও করে ফেলেন। নাটকে অভিনেত্রী হিসেবে শহর থেকে আগমন ঘটে চিত্রার (তিশা)। অভিনেতাও আসেন শহর থেকে।শুটিংয়ের সব ঠিকঠাক হলেও অভিনেত্রীর থাকা নিয়ে গ্রামে ঝামেলা শুরু হয়। এভাবে নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়ে চলে মাহফুজের স্বপ্ন। একলা পাখি ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন—তিশা, মীর সাব্বির, সোহানা সাবা, শামীম শাহেদ, শামিমা নাজনীন, মাসুদ আখন্দ, জুয়েল রানা, আল মামুন প্রমুখ।২৮ জুন থেকে প্রতি মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে নাটকটি দেখানো হবে।