শুরু হচ্ছে 'আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে ১০ মার্চ শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব। উৎসবে ২০টি দেশের নারী নির্মাতাদের তৈরি প্রায় ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
উদ্বোধনী দিন একটি বাংলাদেশি ও একটি বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের আয়োজনে উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন। ১১ ও ১২ মার্চ বেলা ১১টা, দুইটা ও বিকেল পাঁচটায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।