শুরু হচ্ছে ‘গ্রাজুয়েট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর ভাইবেরাদরদের একজন মোস্তফা কামাল রাজ। তিনি নির্মাণ করেছেন ১০৪ পর্বের ধারাবাহিক নাটক গ্রাজুয়েট। আগামী শনিবার থেকে এনটিভিতে নাটকটির প্রচার শুরু হবে। গতকাল মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারকা দম্পতি জাহিদ হাসান-মৌসহ আরও অনেকেই। নাটকের বিভিন্ন চরিত্রে জাহিদ ও তিশা ছাড়াও অভিনয় করেছেন হাসান মাসুদ, বাঁধন, নাফিজা, সোহেল খান, সেঁওতি প্রমুখ।