শুরু হচ্ছে ‘তরুণ চোখে একাত্তর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘তরুণ চোখে একাত্তর’ শীর্ষক মুক্তিযুদ্ধের ছবি নির্মাণ প্রতিযোগিতা ও উৎসবের ক্যাম্পাসভিত্তিক প্রচার কর্মসূচির। মুভিভ্যান ফিল্ম সার্কেল আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শুক্রবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, কবি রফিক আজাদ ও জাহিদুল হক, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এবং ছড়াকার লুৎফর রহমান রিটন প্রমুখ। অনুষ্ঠানে প্রখ্যাত ও অগ্রজ শিল্পীর সঙ্গে মুক্তিযুদ্ধের গান ও আবৃত্তি পরিবেশন করবেন তরুণ প্রজন্মের বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল শিল্পী।প্রসঙ্গত, প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ প্রচারণা শুরু হলেও আস্তে আস্তে দেশের অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রচার কর্মসূচি চলবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প লেখায় উদ্বুদ্ধ করার পাশাপাশি একাত্তর নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা ও মন্তব্য সংগ্রহ করা হবে বলে জানান মুভিভ্যান ফিল্ম সার্কেলের সভাপতি আবীর শ্রেষ্ঠ।