শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের জন্য নতুন নায়ক-নায়িকা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘নতুন মুখের সন্ধানে’ শিরোনামে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি), এটিএন বাংলা ও অন্তর শোবিজ।অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, আগামী জুন মাস থেকে শুরু হবে এই কার্যক্রম। আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে জুন ও জুলাইয়ে। সেপ্টেম্বর থেকে দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই কার্যক্রম। বাছাই কার্যক্রম হবে সংশ্লিষ্ট জেলার স্টেডিয়ামে। ডিসেম্বরে সারা দেশ থেকে পাওয়া সেরা ৬৪টি জুটি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। এখান থেকে নির্বাচিত সেরা তিনটি জুটি এবং দেশের তারকা শিল্পীদের নিয়ে আগামী জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে হবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। আর পুরো আয়োজনটি প্রচার করবে এটিএন বাংলা।স্বপন চৌধুরী বলেন, ‘এই আয়োজনের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যই আমরা শারজা স্টেডিয়ামে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মতি জানিয়েছেন।’স্বপন চৌধুরী আরও জানান, এই প্রতিযোগিতায় বিচারকের আসনে থাকবেন বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির তারকা শিল্পীরা।