প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির কমেডি চলচ্চিত্র আলমেনিয়া দিয়ে শুরু হলো ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনা। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১২টি দেশের ১২টি চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছে সাত দিনের এ উৎসব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব আলী যাকের।
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স, ব্রিটিশ হাইকমিশন, এমবাসি অব চেক রিপাবলিক, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।