শুরু হলো থিয়েটার সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রদীপ জ্বালিয়ে ‘থিয়েটার সপ্তাহ, ২০১৫’–এর উদ্বোধন করছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রদীপ জ্বালিয়ে ‘থিয়েটার সপ্তাহ, ২০১৫’–এর উদ্বোধন করছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

নাট্যদল থিয়েটার আয়োজিত ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’-এর প্রথম দিনে ফেরদৌসী মজুমদারের একক অভিনয়ে মঞ্চস্থ হলো কোকিলারা। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে তৃতীয়বারের মতো থিয়েটার এমন আয়োজন করল। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। থিয়েটার সপ্তাহের এবারের স্লোগান ‘সবার উপরে জীবন সত্য’।
১৯৭২ সালের প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটারের এ আয়োজন উৎসর্গ করা হয়েছে মুনীর চৌধুরী, কবীর চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া ও আবদুল্লাহ আল মামুনকে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিকে প্রদান করা হয় থিয়েটার প্রবর্তিত দুটি পুরস্কার। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পেলেন নাট্যজন ম হামিদ ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক পেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, মুনীর চৌধুরী বলতেন, নাটকের সঙ্গে থেকে যদি জীবন যাপন করতে পারতাম তাহলে শিক্ষকতায় আসতেন না। যদিও তাঁর মতো সার্থক শিক্ষক খুবই দুর্লভ। আর মোহাম্মদ জাকারিয়া ছিলেন অসাধারণ অভিনেতা। তিনি চাইতেন সুস্থ নাট্যচর্চার একটি ধারা এখানে হোক। এ দুজনের নামে পুরস্কার দিয়ে থিয়েটার উপযুক্ত কাজ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্যজন আতাউর রহমান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এ ছাড়া থিয়েটারের সাংগঠনিক পরিচালক রামেন্দু মজুমদারও ছিলেন মঞ্চে।