প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকায় সুনির্দিষ্ট কাঁচাবাজার আছে, কম্পিউটার মার্কেট আছে অথচ বইয়ের জন্য কোনো স্বতন্ত্র মার্কেট নেই। বই কি কম্পিউটার বা সবজির থেকেও কম গুরুত্বপূর্ণ?’
বৈশাখী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন প্রকাশক সাহস রতন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবন মোড়ের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উঠানে শুরু হয়েছে ছয় দিনের এই বৈশাখী বইমেলা। সকালে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আক্ষেপ নিয়ে সৈয়দ হক বলেন, উত্তরা, মিরপুরে তেমন কোনো বইয়ের দোকান দেখি না। এইদিকের দোকানগুলোও পোশাকের দোকান হয়ে যাচ্ছে। তবে বই নিয়ে বৈশাখী মেলা হচ্ছে দেখে তিনি আশান্বিত হয়েছেন।