শুরু হলো 'মুভিং রুটস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার বিকেলে গ্যালারি টোয়েন্টি ওয়ানে ‘মুভিং রুটস্’ প্রদর্শনীর উদ্বোধনীতে শিল্পী এবং অতিথিরা। ২. প্রদর্শনী দেখছেন শিশির ভট্টাচার্য
শুক্রবার বিকেলে গ্যালারি টোয়েন্টি ওয়ানে ‘মুভিং রুটস্’ প্রদর্শনীর উদ্বোধনীতে শিল্পী এবং অতিথিরা। ২. প্রদর্শনী দেখছেন শিশির ভট্টাচার্য

‘আমি সব সময় চাই সুন্দর পৃথিবীর শান্তময় পরিবেশ, যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বেড়ে উঠবে সব প্রাণী। আর এ কারণেই আমার শিল্পকর্মের মূল ভাবনার বিষয় বন্ধুত্বপূর্ণ শান্তিময় সুন্দর ও সমাজ। এই প্রদর্শনীর কাজের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের এক শান্তিময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্মাণের প্রয়াস চালিয়েছি।’
ধানমন্ডি গ্যালারি ‘টোয়েন্টি ওয়ান-২১’-শুক্রবার বিকেলে শুরু হওয়া নিজের একক প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন শিল্পী অসীম হালাদার। শুক্রবার বিকেলে শুরু হয়েছে শিল্পী ‘মুভিং রুটস’ শিরোনামের তৃতীয় একক সিরামিকস তৈরি ভাস্কর্য প্রদর্শনী। এই প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন দেশের স্বনামখ্যাত কার্টুনিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য ও সহকারী অধ্যাপক রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গ্যালারির অন্যতম উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা।
প্রদর্শনীর শিল্পকর্মগুলো নিয়ে মন্তব্য জানাতে গিয়ে বক্তারা বলেন, অসীম এই সময়ের শিল্পের ধারা ও প্রবণতাসমূহের ব্যাপারে কৌতূহলী। অসীম তাঁর শিল্প অনুশীলনে জীবন ও সময়কে প্রকাশ করতে চান—যে জীবন বর্তমান ও যে সময় প্রবহমান। তাঁর শিল্পকর্মেও উপকরণ ও উপস্থাপন একই সঙ্গে রীতিনিষ্ঠ ও রীতিবিরোধী হয়ে উঠতে চায়। সমকালীন শিল্পকলা প্রচলিত প্রথাগত কাঠামো ভেঙে নিজেকে প্রসারিত করতে চায়।
শিল্পীর সদ্যনির্মিত প্রায় ৩০টি শিল্পকর্ম নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।