শুরু হলো কত্থক নৃত্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যসংগঠন নৃত্যাঞ্চলের উদ্যোগে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী কত্থক নৃত্যের কর্মশালা শুরু হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল পাঁচটায় কর্মশালার উদ্বোধন করেন প্রখ্যাত কত্থক নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ।তিনি এবং বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী শাশ্বতী সেন কর্মশালা পরিচালনা করবেন। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। কর্মশালায় সহায়তা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।অনুষ্ঠানে বিরজু মহারাজ কথোপকথন শুরু করেছিলেন বাংলাদেশের ইলিশ, চিংড়িসহ সুস্বাদু খাবারের গল্প দিয়ে। তিনি নবীন শিক্ষার্থীদের নাচের মুদ্রাও দেখিয়ে দেন।শ্রীমতী শাশ্বতী সেন বলেন, তিনি বাংলাদেশে প্রথম এসেছিলেন ১৯৯৭ সালে। এত দিন পর আবার বাংলাদেশে তাঁর ভালোলাগার কথা উল্লেখ করেন তিনি।