শুরু হলো জাতীয় পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎ​সবের সমাপনী দিনে মীনু হক পরিচালিত ‘বিস্ময়ে জাগে প্রাণ’ নৃত্যনাট্যের একটি মুহূর্ত  l ছবি: সাহাদাত পারভেজ
প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎ​সবের সমাপনী দিনে মীনু হক পরিচালিত ‘বিস্ময়ে জাগে প্রাণ’ নৃত্যনাট্যের একটি মুহূর্ত l ছবি: সাহাদাত পারভেজ

‘এ মাটি নয় জঙ্গিবাদের এ মাটি মানবতার’ স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ‘জাতীয় পথনাট্যোৎসব ২০১৫’। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে পথনাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরা ও ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।
এবারের জাতীয় পথনাট্যোৎসবে প্রতিদিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। প্রতিদিন পাঁচটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসব চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।