শুরু হলো দেশব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ উৎসব শেষ হবে ২৪ ডিসেম্বর। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী পর্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচক ছিলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকী, মসিহউদ্দিন শাকের এবং মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাতটায় দেখানো হয় তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র মাটির ময়না।