শুরু হলো নকআউট পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার-২০১২-এর নকআউট পর্ব।দর্শক-পাঠকেরা গত এক বছরে প্রিয় তারকাদের কাজ দেখে-শুনে তিন পর্বে মনোনয়ন দিয়েছিলেন। সেই তিন পর্বের মনোনয়নপ্রাপ্ত তারকাদের মধ্যে এবার শুরু হচ্ছে টিকে থাকার প্রতিযোগিতা। ২০১২ সালের জন্য চলচ্চিত্র, টিভি নাটক ও গানে কারা সেরা, তা নির্বাচন করবেন পাঠক ও তারকাদের ভক্তরা।আজ ও ৭ মার্চ পর পর দুই সংখ্যা আনন্দে ছাপা হবে নকআউট পর্ব-১-এর কুপন। পাঠকেরা কুপন পূরণ করে তাঁদের প্রিয় তারকাকে ভোট দিতে পারবেন।কুপন ছাড়া মুঠোফোন থেকে এসএমএস করে প্রিয় তারকাকে জিতিয়ে দিতে পারেন।ইন্টারনেটের মাধ্যমেও ভোট দেওয়া যাবে প্রিয় তারকার জন্য। প্রথম আলোর ওয়েবসাইটে গেলেই আপনি ভোট দিতে পারবেন আপনার প্রিয় তারকাকে। ওয়েব ঠিকানা: www.prothom-alo.com/mpaward2012 পত্রিকার কুপন, এসএমএস ও অনলাইনে ভোট দিয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। প্রতি পর্বেই আছে পুরস্কার।সব পর্বের পর মেগা ড্রতে পত্রিকার কুপন পূরণ করে পেতে পারেন ব্র্যান্ড নিউ গাড়িসহ আরও অনেক পুরস্কার। অনলাইনে যাঁরা ভোট দেবেন, তাঁদের মেগা ড্রতে আছে মোটরসাইকেলসহ নানা পুরস্কার। মেগা ড্রতে এসএমএসে ভোটদাতাদের জন্য আছে ল্যাপটপ কম্পিউটারসহ আরও পুরস্কার।নকআউট পর্বের প্রথম ধাপে কোন কোন তারকা এগিয়ে থাকবেন, তা দেখা যাবে আগামী ১৪ মার্চ আনন্দ পাতায়। ফলে এখন টেনশন আর উত্তেজনার মুহূর্তগুলো তারকার ভক্তদের। দেরি না করে ঝটপট তৈরি হয়ে নিন এবং কুপন পূরণ করে, মুঠোফোন থেকে এসএমএস করে অথবা অনলাইনে গিয়ে ভোট দিন আপনি আপনার প্রিয় তারকাকে। আর জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার।বি. দ্র. মেরিল-প্রথম আলো পুরস্কারের বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।