শুরু হলো নান্দীমুখের নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হলো ‘নান্দীমুখ নাট্যোৎসব’। নান্দীমুখের দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্ত জানান, প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম পর্ব উদ্বোধন করা হয় ৪ এপ্রিল। উদ্বোধন করেন হরি শংকর জলদাস ও ফেরদৌস আরা আলীম। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল রোববার। চলবে ৩ মে পর্যন্ত। আর এই দ্বিতীয় পর্বটি মূল উৎসবেরই ধারাবাহিকতা।অভিজিৎ সেনগুপ্ত আরও জানান, গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক কবি। আজ মঞ্চস্থ হবে উত্তরাধিকারের নাটক সাম্পাননাইয়া, মঙ্গলবার থিয়েটারওয়ালা রেপার্টরির নাটক শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস, বৃহস্পতিবার থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী এবং শুক্রবার পালাকারের নাটক নারীগণ।