শুরু হলো প্রীতির গপসপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খানের সঙ্গে বাতচিত করেই চ্যাট শো দ্য প্রীতি জিনতা শোর ঝাপি খুললেন প্রীতি জিনতা। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হলো ইউটিভি স্টারস চ্যানেলে। শো-টি প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। বরাবরের মতোই এই শোতেও সালমান খান ছিলেন মুখর। প্রীতির সঙ্গে তিনি কথা বলেছেন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে। প্রীতিও বেশ জমিয়ে আড্ডা দিয়েছেন একাধিক ছবিতে সহঅভিনেতা হিসেবে পাওয়া সালমানের সঙ্গে। জানিয়েছেন দাবাং ছবিটি দেখে তাঁর মুগ্ধ হওয়ার কথা। শোর এক পর্যায়ে সালমান পুরোদস্তুর ব্যান্ডবাদকের পোশাক-আশাক চাপিয়ে আবির্ভুত হয়েছিলেন মঞ্চে। প্রীতি সেজেছিলেন নতুন বধুর সাজে। আসলে এই অংশটি ছিল সালমানের ছবি পেয়ার মেঁ ব্যান্ড বাজেগা হালু হালু ছবির প্রসঙ্গক্রমে। মিড-ডে ডটকম।