শুরু হলো বসন্ত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেক রকমের কারুপণ্য নিয়ে বসন্ত মেলা শুরু হয়েছে বিসিকের আয়োজনে। গতকাল রোববার মতিঝিলের বিসিক ভবনে পাঁচ দিনের এ মেলার উদ্বোধন করেন বিসিকের পরিচালক জাহাঙ্গীর মোল্লা। মেলায় স্টল রয়েছে ৪৭টি। মেলায় পোশাক, নকশিকাঁথা, তাঁত ও জামদানি শাড়ি, পাট, চামড়া, বাঁশ-বেত, ধাতব, বাটিক ও বুননের বৈচিত্র্যময় কারুপণ্যের সম্ভার।
বিসিকের নকশাকেন্দ্র দীর্ঘদিন থেকে দেশের কারুপণ্যের প্রসার ও বাজারজাতকরণের সহায়তা দিতে প্রশিক্ষণ ও ঋতুভিত্তিক কারুপণ্যের মেলার আয়োজন করে আসছে। বসন্ত মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।