শুরু হলো বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’ গানটি পরিবেশন করলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে তখন বহু মানুষের জমায়েত। সবাই এসেছে একাডেমী আয়োজিত ১৬ দিনব্যাপী বিজয় উৎসবে।গতকাল বুধবার ছিল বিজয় উৎসবের প্রথম দিন। একাডেমীর মুক্তমঞ্চে ঢোলবাদনের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান (বীর বিক্রম) বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, খায়রুল আনাম, ডালিয়া নওশিন ও আজাদ হাফিজ। আবৃত্তি করেন লায়লা আফরোজ ও আশরাফুল আলম। দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা। সমবেত সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। নৃত্য পরিবেশন করে রিমঝিম নৃত্যালয় ও রাজবাড়ী নৃত্যদল।বিজয় মাসের প্রথম প্রভাতকুয়াশাচ্ছন্ন সকাল। সূর্য উঁকি দিচ্ছে গাছগাছালির ফাঁক গলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বসেছে প্রাণের মেলা। উজ্জ্বল রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে সমবেত হয়েছেন শিল্পিরা। তাঁরা সমবেত কণ্ঠে গেয়ে উঠলেন, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরি’ গানটি। এর মধ্য দিয়ে শুরু হলো বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন। এরপর মঞ্চে এলেন মলয় কুমার গাঙ্গুলী। ভরাট কণ্ঠে গাইলেন, ‘সেদিন রাত্রি শেষে ভোরের সূর্য যেন হয়েছিল আরো বেশি লাল’ । তারপর একে একে চলল সমবেত ও একক গান আর নৃত্য পরিবেশনা। বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপনের অনুষ্ঠানে এসে সবাই মুগ্ধ হলেন গানে গানে।পদক্ষেপ বাংলাদেশের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য দেন পদক্ষেপের সভাপতি বাদল চৌধুরী, সঞ্চলনা করেন মানজার চৌধুরী।কবিতায় বলা, কবিতায় শোনা‘এ রকম বাংলাদেশ কখনো দেখনি তুমি/ মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায়/ ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ...’ পঙিক্তগুলো যেন বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্রকেই ফুটিয়ে তুলছে। একই সঙ্গে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোতে। বিজয়ের মাসের শুরুতেই গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় গণগ্রন্থাগারের সেমিনার হলে বিজয় দিবস উপলক্ষে পরিবেশিত হলো দেশাত্মবোধক কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতায় বলা, কবিতায় শোনা’। চারুবাকের নবীন আবৃত্তিকর্মীদের নিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি।চেখভের ও চেখভকে নিয়ে চারুনীড়ম ইনস্টিটিউটের প্রযোজনা চেখভের এবং চেখভকে নিয়ে নাটক-এর ২৫তম মঞ্চায়ন হলো গতকাল। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে চারুনীড়ম পৃথক তিনটি গল্পের নাটক মঞ্চস্থ করেছে এক প্রযোজনায়। মঞ্চায়নের আগে এ প্রযোজনা নিয়ে বক্তব্য দেন শিমূল ইউসুফ, ঝুনা চৌধুরী, জাহীদ রেজা নূর। নাটক তিনটির কাহিনি আলাদা। এর মধ্যে আরশোলা লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এই নাটকে দেখা যায় সংগ্রামী চেখভকে। অন্যদিকে নানা রঙের দিন ও শরতের মেঘ চেখভেরই লেখা। এই দুটি নাটকের রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।সিলেটে সাত দিনব্যাপী নাট্যোৎসবসিলেট প্রতিনিধি জানিয়েছেন, সিলেটে গতকাল থেকে সপ্তাহব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় সিলেট অডিটোরিয়ামে আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেট কালান্তর নাটকটি মঞ্চায়ন করেছে। আজিজুস সামাদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নিহারেন্দু কর।