শুরু হলো শরতের বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ষ ছবি: প্রথম আলো
বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ষ ছবি: প্রথম আলো

পাঠাভ্যাস বৃদ্ধি ও সৃজনশীল বইয়ের প্রসারের লক্ষ্যে শুরু হলো শরতের বই উৎসব। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে গতকাল শনিবার বিকেল থেকে ১৩ দিনের এ বই উৎসবের আয়োজন করেছে অ্যাডর্ন পাবলিকেশন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ-নবীন লেখক, কবি ও গ্রন্থানুরাগীরা অংশ নিয়েছিলেন সাহিত্যের নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডায়।
এ উৎসব চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। উৎসবে প্রতিদিনই থাকবে কবিতাপাঠসহ সাহিত্যবিষয়ক আলোচনা।
উৎসবে অ্যাডর্নের শিশু-কিশোরদের উপযোগী ‘এবিসি’ সিরিজের বইসহ রয়েছে উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, ধ্রুপদি সাহিত্য, গবেষণা, ভ্রমণকাহিনি, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, দর্শন, ইতিহাস, মুক্তিযুদ্ধসহ বাংলা ও ইংরেজি ভাষার রকমারি বইয়ের বিপুল সমাহার। উৎসব উপলক্ষে বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে গ্রন্থানুরাগীরা এখান থেকে বই কিনতে পারবেন।