শুরু হলো শিশুদের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী চত্বরে আয়োজিত বইমেলাটা সত্যিই অন্য রকম। বড়দের ভিড় নেই, নেই ধাক্কাধাক্কি; মা-বাবার হাত ধরে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো, যতক্ষণ খুশি বই নেড়েচেড়ে দেখা। দুই হাত ভর্তি করে বই কেনা। শিশুদের জন্য গতকাল থেকে শুরু হয়েছে এই বিশেষ বইমেলা।রাজধানীর স্কুলগুলোতে আগেই খবর পৌঁছে গিয়েছিল। তাই মঙ্গলবার সকাল থেকেই হাজির হয়েছিল খুদে পাঠকেরা। শিশু একাডেমীর খোলা প্রাঙ্গণে ৮৫টি স্টল নিয়ে বসেছে মেলা। স্টলগুলোতে শুধু শিশুদের জন্য লেখা বই। শিশুদের পছন্দের তালিকায় ছিল রূপকথা, কৌতুক আর বৈজ্ঞানিক কল্পকাহিনির বই।শত শিশুর কলকাকলিতে মুখর পরিবেশে বর্ণিল বেলুন উড়িয়ে শুরু হয় শিশু একাডেমী্র বইমেলা। ‘দিনবদলে শরিক হই/ গড়তে দেশ পড়ব বই’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি জানান, আগামী বছর থেকে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হবে। উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় শুধু শিশুতোষ বই নিয়ে যোগ দিয়েছে ৬০টি প্রতিষ্ঠান। ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি হবে। মেলা প্রাঙ্গণে আছে লেখকছাউনি, তথ্যকেন্দ্র ও নতুন মোড়ক উন্মোচন কেন্দ্র। এ ছাড়া শহীদ মতিউর মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে আলোচনা, ছড়া ও কবিতাপাঠ, মুক্তিযুদ্ধের গল্প বলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় শিশুদের ছবি আঁকা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীও হবে।শিশু বইমেলা চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে ছুটির দিন মেলা শুরু হবে বেলা ১১টায়। ১২ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ২৬ মার্চ।বেঙ্গলে প্রাণের খেলায় গান ও সেতার পরিবেশনকুশল বিনিময়ের ধরনেই বোঝা যাচ্ছিল, সেতার শুনতে আসা অভ্যাগতদের বেশির ভাগই একে অন্যকে জানেন। তাঁরা প্রাণের খেলার আসরের নিয়মিত দর্শক-শ্রোতা। মেঝেতে বসার ব্যবস্থা থাকায় অনুষ্ঠানেও একধরনের ঘরোয়া আবহ বিরাজ করছিল। সেতার ঝংকৃত হয়ে উঠতেই অবশ্য গুঞ্জন নিমেষেই বন্ধ। সমঝদারের মতো সবাই ডুব দেন সুরসাগরে। কেউ কেউ গুনগুন করে গলাও মেলান।ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের নিয়মিত গানের অনুষ্ঠান ‘প্রাণের খেলা’। এই অনুষ্ঠানে নানা আঙ্গিকের বাংলা গান পরিবেশিত হয়। গতকালের অনুষ্ঠানে সেতার বাজিয়েছেন রীনাত ফওজিয়া। গান গেয়েছেন ইয়াসমিন মুশতারী ও বিজনচন্দ্র মিস্ত্রী।বেঙ্গল ফাউন্ডেশনের লুভা নাহিদ চৌধুরীর ঘোষণার মধ্য দিয়ে প্রথমেই মঞ্চে আসেন রীনাত ফওজিয়া। রাগ বসন্ত পরিবেশন করেন তিনি। শিল্পীর সঙ্গে তানপুরায় সংগত করেন তাঁরই ছেলে তাহিসন। পরে বিজনচন্দ্র মিস্ত্রী গেয়ে শোনান ‘আমার আপনার চেয়ে’, ‘ভরিয়া পরান শুনিতেছি গান’, ‘ভোর হল বিভাবরী’, ‘পিয়া ভোল অভিমান’সহ কয়েকটি গান। শেষে শিল্পী ইয়াসমিন মুশতারী শোনান ‘ফাগুন রাতের ফুলের নেশায়’, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’, ‘সখি শ্রীহরি কেমন বল’, ‘দূর বেণু-কুঞ্জে’, ‘তোমার নামে একি নেশা’সহ ১০-১২টি নজরুলের গান।সাতই মার্চের ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দ্য স্পিচ-এর উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে।ভাষণের পটভূমি, তাৎপর্য এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফকরুল আরেফিন।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি এ সময় বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর সাতই মার্চের ভাষণে সহজ ভাষায়, সহজ কথায় জনগণের মনের কথাগুলোই বলেছিলেন। পরবর্তীকালে আমরা যখন কলকাতায় মুক্তিবাহিনী গঠন করতে যাই, তখন সেখানকার মানুষের কাছেও এই ঐতিহাসিক ভাষণের প্রশংসা শুনেছি।’ এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, মোর্শেদুল ইসলাম, হাসান আরিফ প্রমুখ।