শুরু হলো সত্যেন সেন গণসংগীত উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বিকেলে শুরু হয়েছে তিন দিনের ‘অষ্টম সত্যেন সেন গণসংগীত উত্সব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০১৭’। শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উত্সব উদ্বোধন করেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। সঙ্গীতা ইমামের গ্রন্থণায় সে সময় উদীচীর কেন্দ্রীয় সংসদের শিল্পীরা পরিবেশন করেন আলেখ্য ‘আমার লড়াই সবার ঐকতান’।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীতশিল্পী পূরবী মুখোপাধ্যায় ও অমিতাভ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও মুকুল দাস।
সন্ধ্যায় ছিল গণসংগীত।
আজ উত্সব মঞ্চে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।