শুরু হলো সার্ক হস্তশিল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক হস্তশিল্প প্রদর্শনীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা ষ প্রথম আলো
সার্ক হস্তশিল্প প্রদর্শনীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা ষ প্রথম আলো

সার্ক দেশগুলোর হস্ত ও কারুশিল্প সামগ্রীর ছয় দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায়। গতকাল রোববার সকালে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। শ্রীলঙ্কার সার্ক সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণের কথা থাকলেও পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান এতে অংশ নেয়নি। মেলায় স্টল রয়েছে ৩৬টি, এর মধ্যে বাংলাদেশের ২৩টি, ভারতের ছয়টি, শ্রীলঙ্কার পাঁচটি ও ভুটানের দুটি।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনা করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জি এল ডব্লিউ সামারাসিংহে।
প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে চিত্রশালা প্লাজায়। গতকাল উদ্বোধনী দিনে ছিল ঢোলবাদন, আদিবাসী শিল্পীদের নৃত্য ও লোকসংগীত।