শুরু হলো হেমন্ত মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে হেমন্ত মেলায় পছন্দের পোশাক দেখছেন ক্রেতারা ষ ছবি: প্রথম আলো
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে হেমন্ত মেলায় পছন্দের পোশাক দেখছেন ক্রেতারা ষ ছবি: প্রথম আলো

শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ডব্লিউভিএ মিলনায়তনে তিন দিনব্যাপী শুরু হয়েছে হেমন্ত মেলা। আয়োজন করেছে ড্রিম বক্স। ভিন্ন ভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেছেন নারী বিক্রেতারা। মেলায় ৪৫টি দোকান সাজানো হয়েছে। শাড়ি, দেশি বুটিক, বিছানার চাদর, শীতের পোশাক, বাচ্চাদের খেলনা, অলংকার ও শীতের পিঠা-পায়েস রয়েছে মেলায়। প্রথম দিন থেকেই বেচাকেনা জমে উঠেছে মেলায়।
মেলার আয়োজক নাজিম উদ্দিন জানান, দেশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি ও বিপণনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।