শুরু হলো ‘ইচ্ছেডানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হলো শিল্পী মৃণাল কান্তি দাসের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইচ্ছেডানা’। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পীর মা প্রমীলা দাস। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সম্মানিত অতিথি হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও শিল্পী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। গতকাল থেকে শুরু হওয়া নয় দিনের এ প্রদর্শনী ২৬ মে পর্যন্ত চলবে।