শুরু হলো ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এর সিলেকশন রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) গতকাল রোববার শুরু হলো ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এর ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগীদের সিলেকশন রাউন্ড। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগীরা সিলেকশন রাউন্ডে চূড়ান্ত বাছাইয়ের জন্য ক্লোজআপ ওয়ান ২০১২-এর মূল বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়ার মুখোমুখি হন। প্রথম দিন অংশগ্রহণের জন্য মোট ৬০ জন প্রতিযোগী ডাক পান।সাড়া জাগানো এ প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হন নোলক বাবু। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে রাজীব ও বিউটি। পরের বছর অর্থাৎ ২০০৬ সালে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর। এ বছরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সালমা। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে মুহিন ও নিশিতা বড়ুয়া। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হন লিজা। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে অপু ও সাজু।