শুরু হলো ‘ক্ষুদে গানরাজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ শিশুপার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১। সোমবার সন্ধ্যায় কনকনে শীত উপেক্ষা করে শিশুপার্কের ভেতরে বটতলায় ভিড় করেছিলেন ক্ষুদে গানরাজ-এর প্রতিযোগী, তাদের অভিভাবক, দর্শক ও আমন্ত্রিত অতিথিরা। বিভিন্ন সময় বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার বিজয়ীরা গানে গানে স্বাগত জানায় এবারের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।নতুনদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন এবারের আয়োজনের তিন বিচারক ফেরদৌস আরা, সামিনা চৌধুরী ও এস আই টুটুল। অনুষ্ঠানে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম দুই আসরের বিজয়ীরাও পরিবেশন করে গান।শাহবাগ শিশুপার্কে এই অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ক্ষুদে গানরাজ ২০১১-র সমন্বয়ক মৃত্তিকা গুণ বললেন, দর্শক ও শ্রোতাদের সঙ্গে এবারের প্রতিযোগী ও বিচারকদের পরিচয় করিয়ে দেওয়াই একমাত্র উদ্দেশ্য। পুরো আয়োজনটি উপস্থাপনার দায়িত্বে আছেন তানিশা। আর পরিচালনা করছেন এজাজ খান স্বপন। শিগগিরই চ্যানেল আইতে শুরু হবে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান।