শুরু হলো 'ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বিচারকদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিচ্ছেন ফরিদুর রেজা সাগর
সংবাদ সম্মেলনে বিচারকদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিচ্ছেন ফরিদুর রেজা সাগর

শুরু হলো ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’। গতকাল রোববার দুপুরে ঢাকার রূপসী বাংলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়। এখানে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আরও উপস্থিত ছিলেন গ্লোব সফট ড্রিংকস লি. ও এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, প্রতিযোগিতার বিচারক শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু। এ সময় আরেকজন বিচারক সাবিনা ইয়াসমীন ছিলেন দেশের বাইরে।

ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রতিযোগিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটি দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। আশা করছি, এবারের প্রতিযোগিতা হবে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।’

২২ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। প্রত্যেক বিভাগেই চূড়ান্ত পর্ব অর্থাৎ বিভাগীয় গালা অনুষ্ঠিত হবে। বিভাগীয় গালায় তিন প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু উপস্থিত থেকে পাঁচজনকে ‘মুভ টু গ্র্যান্ড গালা’ কার্ড দেবেন। সাতটি বিভাগ ও ঢাকা মেট্রো মিলিয়ে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে ঢাকার গ্র্যান্ড অডিশন রাউন্ডের জন্য। ৪০ জন থেকে সেরা ২৪ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে ক্যাম্প ও গ্রুমিং রাউন্ড। এই প্রতিযোগিতা দিয়ে তৈরি অনুষ্ঠানগুলো চ্যানেল আইয়ে ১৬ মে থেকে প্রচারিত হবে।