শুরু হয়েছে ঢাকা ফ্যাশন উইক ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যা সেলিব্রেশন অব সাইট’ স্লোগান নিয়ে আজ বুধবার থেকে রাজধানীর বেশ কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে ঢাকা ফ্যাশন উইক ২০১১। সকাল ১০টায় গুলশানের ইজুমি সেন্টারে একটি ফ্যাশন ফটোগ্রাফি এক্সিবিশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই উইকের। এখানে সর্বশেষ ধারার ফ্যাশনকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ফ্যাশন ম্যাগাজিনের প্রতিনিধি এবং ফটোগ্রাফাররা উপস্থিত রয়েছেন।চার দিনের এই ফ্যাশন উইকে ১৬, ১৭ ও ১৮ জুন ঢাকার ওয়েস্টিন হোটেলে চারটি আলাদা সেশনে ৫০টি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক এই শোতে প্রদর্শন করা হবে।এই ফ্যাশন উইকে আরও থাকছে গোলটেবিল বৈঠক, ফ্যাশন ডিজাইনারদের জন্য নানা উপদেশ, ফরাসি ফ্যাশন বিশেষজ্ঞ লরেনা মারিসকেল পাগোলা পরিচালিত দিনব্যাপী কর্মশালা এবং ফ্যাশন প্রদর্শনী। এ ছাড়া এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনাররা নিজেদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করবেন।এবাবের ফ্যাশন উইকের অংশীদার হিসেবে থাকবে দ্য ওয়েস্টিন ঢাকা, একুশে টেলিভিশন, নিউ এইজ, ক্যানভাস, দিয়া এশিয়ানা, লাইফস্টাইল, পার্পল, পারসোনা, কনসিটো পিআর এবং চাইল্ড সাইট ফাউন্ডেশন।