শুরুতেই 'রহস্যজাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া আফরিন
নাদিয়া আফরিন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র দুই সপ্তাহ হলো। এর মধ্যেই নাদিয়া আফরিন টিভি নাটকে অভিনয় শুরু করেছেন। নাটকের নাম রহস্যজাল। গত বুধবার শুটিং হয়েছে নাটকটির। পরিচালক তারেক মোহাম্মদ হাসান। আর নাটকটি দেখানো হবে চ্যানেল আইয়ে।
নাদিয়া আফরিন বললেন, ‘আমি তো অভিনয়শিল্পী হতে চেয়েছি। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো।’
রহস্যজাল নাটকে আরও অভিনয় করছেন চম্পা ও আশিক চৌধুরী। নির্মাতা সূত্রে জানা গেছে, আরও দুদিন কাজ হবে নাটকটির।
জানা গেছে, এরপর নাদিয়া অভিনয় করবেন ইফতেখার ফাহমির টেলিছবিতে। নাম আমার গল্প। এখানে তাঁর সঙ্গে আরও থাকবেন চঞ্চল চৌধুরী।