শূন্যর 'ভাগো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্য ব্যান্ডের নতুন অ্যালবাম ভাগোর গান এখন শোনা যাবে মুঠোফোন সেবাদাতাপ্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের রেডিও সার্ভিসে। গান শোনার জন্য রবি নম্বর থেকে ৮০৮০৬ ডায়াল করতে হবে। পাশাপাশি শোনা যাবে রেডিও ফূর্তিতে।
শূন্য ব্যান্ডের এমিল বলেন, ‘আড়াই বছর পর আমরা নতুন অ্যালবাম তৈরি করেছি। ভাগোর গানগুলো একটু অন্য রকম। আশা করছি, শ্রোতাদের তা ভালো লাগবে।’
এমিল জানান, মাস দেড়েক পর অ্যালবামটি অডিও সিডি আকারে ছাড়ার পরিকল্পনা আছে তাদের।