শূন্যে ভাসবেন জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি চেহারার আড়ালে দুঃসাহসিক একটা মানুষ লুকিয়ে আছে—দেখে বোঝার উপায় নেই। বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা স্কাই-ডাইভিং শিখছেন। অনেক অনেক ওপরে বিমান থেকে লাফিয়ে পড়ার মধ্যে অন্য রকম আনন্দ খুঁজে পান তিনি। এটা একধরনের শিল্পকর্ম, তবে ঝুঁকিপূর্ণ— স্বীকার করলেন জেনেলিয়া। ‘অনেক দিন ধরেই স্কাই-ডাইভিং শেখার শখ ছিল। সম্প্রতি দক্ষ একজন প্রশিক্ষক পেয়ে গেলাম। সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’ বললেন এই অভিনেত্রী। ওয়েবসাইট।