শূন্যে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন জানে না মনের ঠিকানা ছবির শুটিংয়ে মৌসুমী
মন জানে না মনের ঠিকানা ছবির শুটিংয়ে মৌসুমী

সোমবার দুপুরে এফডিসির আট নম্বর ফ্লোরে ঢুকতেই চোখ ছানাবড়া। শূন্যে ঝুলে আছেন চিত্রনায়িকা মৌসুমী। একি! না, হঠাৎ দেখে শূন্যে মনে হলেও আসলে তিনি একটি রশি ধরে ঝুলে ছিলেন। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি জানালেন, এখানে মন জানে না মনের ঠিকানা ছবির একটি গানের দৃশ্যের শুটিং হচ্ছে। মৌসুমীকে কিন্তু অনেকটা সময় ঝুলে থাকতে হলো। কারণ, দৃশ্যটি নানাভাবে ক্যামেরায় ধারণ করা হচ্ছে। শট শেষে নামিয়ে আনা হলো মৌসুমীকে। তাঁর চোখেমুখে ক্লান্তির কোনো ছাপ নেই। সোজা গিয়ে বসে পড়লেন মনিটরের পেছনে। পুরো দৃশ্যটি মন দিয়ে দেখলেন। এরপর বললেন, ‘খুব ভালো হয়েছে। চলো চলো আবার শূন্যে ভাসি। এতক্ষণ তো ভালোই লেগেছে।’
কিন্তু শট শেষ। নৃত্যনির্দেশক মাসুম বাবুল বললেন, ‘না না, আর না।’