শূন্যে সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রডওয়েতে গান গেয়ে খ্যাতি পেয়েছেন সারাহ্ ব্রাইটম্যান। খ্যাতির সীমানা এবার ছাড়িয়ে যাচ্ছে পৃথিবীকে। মহাশূন্যে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। জানা গেছে, সোয়ুজ রকেটের ক্রুদের সঙ্গে ১০ দিন শূন্যে থাকবেন সারাহ্। আর তখন গান গাওয়ার আশা আছে তাঁর। ইউনেসকোর শান্তিদূত হিসেবে এখন কাজ করছেন ব্রাইটম্যান। ‘স্বপ্ন দেখি না আমি, বরং স্বপ্নের পিছু ছুুটি। আমার এই যাত্রা থেকে হয়তো কেউ অনুপ্রাণিত হবেন তাঁর স্বপ্ন পূরণের জন্য।’ বলেছেন এই শিল্পী। বিলবোর্ড।