শূন্যের 'লটারি' আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্য ব্যান্ডের পঞ্চম অ্যালবাম লটারি প্রকাশিত হচ্ছে আজ। ছয়টি গানের এই অ্যালবাম প্রকাশিত হচ্ছে একটি কনসার্টের মাধ্যমে।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ কনসার্টে শূন্য ব্যান্ডের সদস্যরা তাঁদের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করবেন। অ্যালবাম ও কনসার্টটি হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ক্লোজআপের প্রযোজনায়।