শেকল ভাঙার পদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে আবৃত্তি উৎসবে ছিল শিশুদের সমবেত পরিবেশনা l প্রথম আলো
রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে আবৃত্তি উৎসবে ছিল শিশুদের সমবেত পরিবেশনা l প্রথম আলো

ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো বাকশিল্পাঙ্গনের মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙার পদ্য’। এবারের উৎসবে সম্মাননা জানানো হলো স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সম্বলহীন বীরাঙ্গনাদের জীবন সুরক্ষায় নিবেদিত ব্যক্তিত্ব সাফিনা লোহানীকে।

গতকাল বিকেলে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য দেন দলের সভাপতি নাসির উদ্দীন। মুক্তিযোদ্ধা সাফিনা লোহানীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসবে উদ্বোধনী সংগীত পরিবেশন করে তুলিকা, অঙ্কন শিক্ষালয় ও সংস্কৃতি কেন্দ্র এবং আবৃত্তি পরিবেশন করে খেলাঘর।
উদ্বোধনী দ্বিতীয় পর্বে ছিল শুধুই কবিতার উচ্চারণ। শুরুতেই সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘নোঙর তোলো তোলো’। তারপর ছিল দলীয় ও একক আবৃত্তি। দলীয় আবৃত্তিতে পরিবেশিত হয় প্রযোজনা ‘ধইরে দিবানে’, ‘হাড়ের ঘরখানি’, ‘শেষবার চাই আজ মুক্তি’, ‘মানুষ জাগবে ফের’, ‘বারবার ফিরে আসে’।