শেক্সপিয়ারের চরিত্রে শহীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামলেট অথবা কিং লিয়ার—যেকোনো চরিত্রে অভিনয় করতে পারেন শহীদ কাপুর। বিশাল ভরদ্বাজ আবার বানাচ্ছেন শেক্সপিয়ারের সাহিত্য অবলম্বনে ছবি। আর তাঁর পছন্দ শহীদ কাপুরই। ওথেলো অবলম্বনে ওমকারা আর ম্যাকবেথ নিয়ে মকবুল—দুবার এমন ছবি বানিয়েছেন বিশাল। সম্প্রতি মাতরু কা বিজলি বা মানডোলার ব্যর্থতার পর আবার ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ জন্য শেক্সপিয়ারই ভরসা তাঁর। হ্যামলেট অথবা কিং লিয়ার—যেকোনো চরিত্র নিয়ে ছবি বানাবেন বলে জানা গেছে। চরিত্র যেটাই হোক, শহীদ তাতে অভিনয় করবেন। ফিল্মফেয়ার।