শেখর পরিচালক আর প্রযোজক জুলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড ও বলিউডের মধ্যে সেতুবন্ধ তৈরির আরও এক ধাপ অগ্রগতি হতে যাচ্ছে। পরিচালক শেখর কাপুর ও অভিনেত্রী জুলিয়া রবার্টস একত্রে কাজ করতে যাচ্ছেন। এভারেস্টে পা রাখা প্রথম ব্রিটিশ অভিযাত্রী জর্জ ম্যালোরিকে নিয়ে ছবি বানাবেন শেখর কাপুর। আর সেই ছবি প্রযোজনায় এগিয়ে এসেছেন জুলিয়া রবার্টস। ১৯২৪ সালে এভারেস্টে তৃতীয়বারের মতো পা রাখেন ম্যালোরি। পরে তিনি আর ফেরেননি। ১৯৯৯ সালে মরদেহ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তাঁর অন্তর্ধান ছিল রহস্যে ঘেরা। জর্জ ম্যালোরি বিখ্যাত তাঁর সেই উক্তির জন্য। অভিযানের আগে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘কেন আপনি এভারেস্টে চড়তে যাচ্ছেন?’ জবাবে তিনি বলেছিলেন, ‘কারণ ওটা ওখানেই আছে।’ ওয়েবসাইট।