শেফালী ঘোষকে নিয়ে 'ওরে সাম্পানওয়ালা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রয়াত শেফালী ঘোষের আজ মৃত্যুদিন। ২০০৬ সালের এই দিনে তিনি প্রয়াত হন। এই গুণী শিল্পীকে নিয়ে সুবীর মহাজন তৈরি করেছেন তথ্যচিত্র ওরে সাম্পানওয়ালা। চট্টগ্রামের আঞ্চলিক গানের পাশাপাশি তিনি মাইজভান্ডারি, দেশের গান গেয়েছেন, চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন—সেই সব খবর থাকছে এই তথ্যচিত্রে। আরও থাকছে শেফালী ঘোষের বর্ণাঢ্য জীবন ও জনপ্রিয় কিছু গান নিয়ে বিশ্লেষণ।