শেভালিয়র শিবাজি পুরস্কার পেলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত তামিল অভিনেতা প্রয়াত শিবাজি গণেশান স্মরণে প্রবর্তিত শেভালিয়র শিবাজি পুরস্কার গ্রহণ করলেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন প্রখ্যাত অভিনেতা কমল হাসান এবং শিবাজি গণেশানের পরিবারের সদস্যরা।সম্প্রতি বিজয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের সপ্তম আসর থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে শাহরুখকে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কমল হাসানের সঙ্গে ছবিতে কাজ করে অনেক ভালো লেগেছিল। আমি কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হলেও আইপিএলে আমার প্রিয় দল চেন্নাই সুপার কিংস।’২০০০ সালে মুক্তি পাওয়া তামিল ও হিন্দি ভাষায় নির্মিত ‘হে রাম’ ছবিতে কমল হাসানের সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ।