শেরপুর থিয়েটারের 'আগুনঝরা ফাগুন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনঝরা ফাগুন’ নামে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো শেরপুর থিয়েটারের পরিবেশনায়। গত শুক্রবার সন্ধ্যায় শহরের সান্যালবাড়ী মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ঋতুরাজ বসন্ত এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক সন্তোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম।
দ্বিতীয় পর্বে সমবেত কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় ও বগুড়া শহরের শিল্পীরা সংগীত ও নৃত্যের ছন্দে দর্শকদের মুগ্ধ করেন।