‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগান সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. আবু তাহের। এরপর এক শোভাযাত্রা বের করা হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি তপন সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, উদীচীর কেন্দ্রীয় সদস্য আরিফ নূর ও নাহিদ হাসান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু হান্নান, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি নির্মল দে প্রমুখ।
পরে উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের ৩৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে তপন সারওয়ার ও রীতেশ কর্মকার।