শেরপুরে নজরুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১৩তম নজরুলজয়ন্তী ও ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। প্রধান অতিথি ছিলেন কবির নাতনি খিলখিল কাজী।সভায় আরও বক্তব্য দেন যতীন সরকার, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান ও রাজীব সরকার। অনুষ্ঠানে খিলখিল কাজী ‘মানুষ’ এবং নজরুল একাডেমীর সহসভাপতি গোলাম রসুল ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন। পরেছিল সংগীতানুষ্ঠান।