শেরপুরে নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, শান্তি নিকেতন চিত্রায়ণ আর্ট গ্যালারি ও নন্দন সংগীত নিকেতন।সমবেত কণ্ঠে পরিবেশিত ‘দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ’ নজরুলসংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।