শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে গোপালবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আতিউর রহমান। পরিষদের সভাপতি দেবাশিস ভট্টাচার্য এতে সভাপতিত্ব করেন। পরে দুই পর্বে বিভক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাধন গুপ্তের রচনায় ও কমল চক্রবর্তীর পরিচালনায় নাটিকা মহিষাসুর মর্দিনী।