শেরপুরে শুদ্ধরূপে জাতীয় সংগীত শেখানোর কার্যক্রম
শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষার্থীদের শুদ্ধরূপে জাতীয় সংগীত ও পাঠ্যপুস্তকের নির্ধারিত সংগীত শেখানোর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ, শেরপুর জেলা শাখা বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সমিঞ্চলন পরিষদের আহ্বায়ক রাজিয়া সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন প্রমুখ।সভায় জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীতসহ পাঠ্যপুস্তকের নির্ধারিত সংগীতগুলো যাতে শুদ্ধরূপে উচ্চারণ ও এর মর্মার্থ সঠিকভাবে অনুধাবন করে পরিবেশন করতে পারেন, তার জন্য এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় ও অন্য সংগীতগুলোর প্রতি যথাযথ সমঞ্চান প্রদর্শন করা হবে। শেরপুর জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।উদ্বোধনী দিনে পাকুরিয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শেরপুর জেলা শহরের আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম মডেল স্কুল, শেরপুর উচ্চবিদ্যালয়, আফছার আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক ও ফাহিমা সামাদ।