শেরপুরে সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় কোচদের দুই দিনের বিহু ও সাংস্কৃতিক উৎসব গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়েছে। নেত্রকোনা জেলার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী এ উৎসবের আয়োজন করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী, রাংটিয়া কোচ কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, নকশী মহিলা কোচ সাংস্কৃতিক গোষ্ঠী, রাংটিয়া বিহু কোচ সাংস্কৃতিক দল, নকশী গিতালু সাংস্কৃতিক দলসহ বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। বৃহত্তর ময়মনসিংহের বিপুলসংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এ উৎসবে অংশ নেন।