শেরিলের ‘লাভ কিলার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জুনের আগে আসছে না ‘আ মিলিয়ন লাইটস’। এর আগে অবশ্য নিজের প্রকাশিতব্য অ্যালবামের ওপর আলো ফেললেন শেরিল কোল। অ্যালবামটির প্রচ্ছদ অনলাইনে ছেড়ে দিলেন এই সংগীত তারকা। তারপর টুইটারে বললেন, ‘দারুণ খুশি, শেষ পর্যন্ত অ্যালবামের প্রচ্ছদটা দেখাতে পারলাম বলে। আপনাদের পছন্দ হয়েছে তো?’প্রচ্ছদে ডোরাকাটা টি-শার্ট এবং নিয়ন মেকআপ নেওয়া শেরিলকে দেখে পছন্দ না হওয়ার কারণ নেই। অ্যালবাম থেকে দুটি গানের কথাও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনে। তার মধ্যে একটি গান ‘লাভ কিলার’-এ স্পষ্টই প্রতীয়মান, সাবেক স্বামী ফুটবলার অ্যাশলে কোলের জন্য এখনো মন পোড়ে শেরিলের। এএনআই, স্ক্রিন ও মিরর।